ভোটার করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছিটমহলবাসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি ছিটমহলের বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছিটমহলবাসী।ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের দাবিতে পশ্চিমবঙ্গের দিনহাটায় অনির্দিষ্টকালের আমরণ অনশন চলছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ছিটমহলবাসী খুশি। একই সঙ্গে ভারত সরকারও এমন সিদ্ধান্ত নিলে ছিটমহল সমস্যা সমাধানের পথ সহজ হতো।’ এদিকে ছিটমহলবাসীর আন্দোলনকে সমর্থন দিয়েছে ভারত-বাংলাদেশ-পাকিস্তানপিপলস ফোরাম। গতকাল ফোরামের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দিলীপ কুমার রায় জানান, আন্দোলনের সমর্থনে তাঁরা পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে স্মারকলিপি দিয়েছেন।