প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ। উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার তালিকায় নয় হাজার জনের নাম নতুন সংযোজন হয়েছে। তাঁদের ছবি তোলার কাজ ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। বর্তমান তালিকা অনুযায়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ১২ হাজার ৪৩৭ জন।