ভোটার তালিকা মামলায় সাকার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকা নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়।গতকাল বৃহস্পতিবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সাকার করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় গত ১০ জুন সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ৫৫ হাজার ভোটারের কোনো ছবিই নেই দাবি করে সাকা বক্তব্য দিয়েছেন। এই মিথ্যা তথ্য উপস্থাপন ১৯৯১ সালের ভোটার তালিকা আইনের পরিপন্থী।