ভোটার তালিকা হালনাগাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বিভিন্ন ওয়ার্ডে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কাজ। প্রথম দফায় গতকাল নগরের পাহাড়তলী, ডবলমুরিং ও বন্দর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়। নগরের ৪১টি ওয়ার্ডকে ছয়টি অঞ্চলে ভাগ করে হালনাগাদের কাজ চলছে। প্রায় দেড় হাজার সরকারি কর্মকর্তা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন। এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, তিন দফায় নগরের ভোটার হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ করা হবে। তথ্য সংগ্রহ শেষে দফায় দফায় ছবি তোলার কাজও চলবে।নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এবং ভোটার স্থানান্তর করা হবে বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাহাড়তলী, ডবলমুরিং ও বন্দর অঞ্চলের নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজ চলবে। ১ নভেম্বর থেকে এসব এলাকার নতুন ভোটারদের ছবি তোলা হবে।দ্বিতীয় দফায় ২০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত পাঁচলাইশ ও বন্দর অঞ্চলের তথ্য সংগ্রহ করা হবে। একই এলাকার ছবি তোলার কাজ শুরু হবে ৭ নভেম্বর থেকে। অন্যদিকে কোতোয়ালি অঞ্চলের তথ্য সংগ্রহ শুরু হবে ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। ১৩ নভেম্বর থেকে ওই এলাকার ভোটারদের ছবি তোলার কাজ শুরু হবে।