ভোটার তালিকা হালনাগাদ শুরু ১৫ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ করা শুরু হবে। মোট তিন ধাপে এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আর মাঠ পর্যায়ের কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে।
আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ এ তথ্য জানান। সিইসি জানান, এবার ভোটার অন্তর্ভুক্তির হার ৫ শতাংশের কম-বেশি হতে পারে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।