ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে৷ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল দুপুরে মানিকগঞ্জে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন৷

হালনাগাদ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে জেলার শিবা​লয় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সিইসি কাজী রকিবউদ্দীন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ও মো. শাহনেওয়াজ, স্থানীয় সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, আইনের বিধান অনুয়ায়ী হালনাগাদকরণ কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।