ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু ১৬ সেপ্টেম্বর
সারা দেশের মতো কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১৬ সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং ১০ দিন পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। পরে ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের ছবি তোলা হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার জন্য ১৬০ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। আর তাঁদের দেখভাল করার জন্য আর ২৮ জন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে এ এলাকার হালনাগাদ ভোটার তালিকার কাজ শেষ করা হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহামঞ্চদ মইনুল হক জানিয়েছেন। উপজেলা পরিষদ সমেঞ্চলনকক্ষে গত মঙ্গলবার দুপুরে এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহামঞ্চদ মইনুল হকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন, পৌর মেয়র মকছুদ মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ও চেয়ারম্যান মাওলানা শফিউল আলম, শরীফ বাদশাহ, আহসান উল্লাহ, আবদুল খালেক, সিরাজুল মোস্তফা ও আবুল কালাম। সভায় বক্তারা বলেন, হালনাগাদ ভোটার তালিকা তৈরির করার সময় রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে তার জন্য তীক্ষ নজর রাখতে হবে। এতে বিশেষ করে পৌর এলাকা ও কুতুবজোম ইউনিয়নে বিশেষ দৃষ্টি রাখতে হবে। তবে এ নিয়ে কথা হলে ইউএনও এ টি এম কাউসার হোসেন বলেন, কোনো রোহিঙ্গা যাতে ভোটার হতে না পারে তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে সব ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।