ভোটার বেড়েছে ৭৮ হাজার, কমেছে নারীর সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালনাগাদ ভোটার তালিকায় পটুয়াখালীর আটটি উপজেলায় ভোটার বেড়েছে ৭৮ হাজার ১২১ জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৬১৭ এবং নারী ৩৫ হাজার ৫০৪ জন। জেলায় এখন মোট ভোটার সংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৫৬৫। জেলা নির্বাচন কার্যালয়ের খসড়া ভোটার তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় পটুয়াখালীতে ভোটার ছিল আট লাখ ৮৯ হাজার ৬৪২ জন। এর মধ্যে নারী চার লাখ ৬২ হাজার ৬৯৯ এবং পুরুষ চার লাখ ২৬ হাজার ৯৪৩ জন। নারী ভোটার বেশি ছিল ৩৫ হাজার ৭৫৬ জন।পরবর্তী সময় ২০১০ সালে ভোটার তালিকা হালনাগাদেও এই জেলায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল। এ সময় মোট ভোটার ছিল নয় লাখ ৩৭ হাজার ৪৪৪ জন। এর মধ্যে নারী চার লাখ ৭৯ হাজার ১২৭ এবং পুরুষ চার লাখ ৫৮ হাজার ৩১৭ জন। নারী ভোটার ২০ হাজার ৮১০ জন বেশি ছিল। তবে বর্তমানে প্রকাশিত হালনাগাদ খসড়া ভোটার তালিকায় জেলার আটটি উপজেলায় ভোটার ৭৮ হাজার ১২১ জন বাড়লেও নারী ভোটার কমেছে সব উপজেলায়।এর মধ্যে সদর উপজেলায় ১৪ হাজার ২৮৭ জন, মির্জাগঞ্জে ৫ হাজার ৬৮৯, দুমকিতে ৩ হাজার ৪৬১, বাউফলে ১৭ হাজার ৪২০, দশমিনায় ৬ হাজার ১৪১, গলাচিপায় ১২ হাজার ৩৭০, কলাপাড়ায় ১৩ হাজার ৫১৮ এবং রাঙ্গাবালী উপজেলায় ৫ হাজার ২৩৫ জন ভোটার বেড়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খসড়া ভোটার তালিকার ব্যাপারে দাবি বা আপত্তি থাকলে তা ১৭ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।