ভোটার হওয়ার জন্য আরও ৬৮ হাজার আবেদন পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খসড়া ভোটার তালিকা সম্পর্কে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ শেষে সারা দেশে আরও ৬৮ হাজার ২৪১ জন ভোটার হওয়ার আবেদন করেছেন। আবেদন নিষ্পত্তি করার শেষ তারিখ ২৭ জানুয়ারি। ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্র জানায়, তালিকার ভুল সংশোধনের জন্য আট হাজার ২৯৩ জন, স্থানান্তরের জন্য পাঁচ হাজার ৬৮৭ এবং নাম কাটার জন্য এক হাজার ৬২৬ জন আবেদন করেছেন।গত ১০ মার্চ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে পর্যায়ক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। ১ জানুয়ারি পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ২ জানুয়ারি হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। এরপর ১৭ জানুয়ারি পর্যন্ত এ-সম্পর্কিত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়।