ভোটার ১২১১ প্রার্থী ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে ১৩ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। ওই ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১২১১। ভোটের তুলনায় প্রার্থীর আধিক্য হওয়ায় ভোটাররা মনে করছেন, যিনি শত ভোটের বেশি পাবেন, তাঁরই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ রসিকতা করে বলছেন, সব প্রার্থীর লক্ষ্য তাই ভোটের সেঞ্চুরি করা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, নির্বাচন কমিশনের ব্যালটে ১০টি প্রতীক থাকায় বিশেষ ব্যালট ছাপিয়ে ভোট নেওয়া হবে।