ভোটারকে পেটানোয় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ভোটারকে পেটানোর দায়ে চেয়ারম্যান পদপ্রার্থীর শ্যালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন পরিষদে (ইউপি) এ ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এমদাদকে গ্রেপ্তার করে। পরে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান রাত আটটার দিকে তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এমদাদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।