ভোটারদের আপ্যায়ন, প্রার্থীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহির কান্তি বালাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের আপ্যায়ন করার অপরাধে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহির কান্তি বালা গত রোববার রাতে নিজের বাড়িতে ১৫০ জনকে দাওয়াত করে খাওয়ান। অভিযোগ পেয়ে গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ রায়হান জলিরপাড় গিয়ে সাক্ষ্যপ্রমাণ শেষে ওই সাজা দেন।