ভোটারদের টাকা দেওয়ার দায়ে শিক্ষককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভোটারদের টাকা দেওয়ার অপরাধে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। তাঁর নাম জলিলুর রহমান। তিনি আমতলী সাবিহা সুলতানা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলিলুর রহমান বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। রোববার রাত ১০টার দিকে প্রচারণা চালানোর সময় ভালুকা পৌর শহরের একটি রেস্তোরাঁয় বসে তিনি ভোটারদের টাকা দিচ্ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকাসহ জলিলুরকে আটক করা হয়। পরে ভোটারদের টাকা দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাঁর কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়।