ভোটারদের দরজায় দুই প্রার্থীর শেষ দিন
নির্বাচনী প্রচারণার শেষ দিন গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই মেয়র প্রার্থী ব্যস্ত সময় কাটিয়েছেন। তাঁরা বিভিন্ন বাড়িতে ঢুকে ভোট প্রার্থনা করেন।
১৪ দল-সমর্থিত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান গতকাল নগরের কেন্দ্রস্থলের নাইওরপুল এলাকায় গণসংযোগ করেন। তিনি নগরবাসীকে বিগত চারদলীয় জোট সরকার আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘সিলেট শান্তির নগর। এখানে সন্ত্রাস আর উগ্রতার কোনো স্থান নেই। আশা করি, অতীতে যারা সিলেটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে নগরবাসী তাদের প্রতিহত করবেন।’
১৮ দল-সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী গতকাল দুপুরে জল্লারপাড় এলাকায় গণসংযোগ করেন। তিনি বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সর্বশেষ প্রচারণায় তিনি শান্তিপূর্ণ ভোট গ্রহণে সেনা মোতায়েন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তবে তিনি সাধারণ ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
আরিফুল হক বলেন, ‘জনগণের বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য সরকারদলীয় নেতা-কর্মী ও ক্যাডাররা নীল নকশা করেছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধান, ভোটাররা যাতে সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং সুষ্ঠু-নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য আমি আবারও সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি।’:n:
em � n-�$p?&rmal'>তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো প্রার্থী হয়েছি। আশা করছি, ভোটাররা আমাকে বিমুখ করবেন না।’ একই ওয়ার্ডের রকিবুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডবাসী পরিবর্তন চান। তাঁরা কাউন্সিলর পদে নতুন মুখ দেখতে চান। ওয়ার্ডবাসীর ইচ্ছায় আমি পরিবর্তনের স্লোগান নিয়ে প্রার্থী হয়েছি।’
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলী মোস্তফা মিশকাতুন নূর গতকাল দরগামহল্লা, মিঞা ফাজিলচিশত এলাকায় গণসংযোগ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি উন্নয়নে বিশ্বাস করি। নির্বাচিত হলে এলাকার মুরব্বি ও তরুণদের যৌথ সহযোগিতায় ওয়ার্ডের আটটি মহল্লাকে নগরের আদর্শ এলাকায় রূপান্তর করতে চাই।’
কয়েক দিন ধরে নগরের ২৭টি ওয়ার্ডের শতাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকটি ওয়ার্ড ছাড়া আসন্ন নির্বাচনে নতুন কাউন্সিলর পদপ্রার্থীদের জয়লাভের সম্ভাবনা রয়েছে। এলাকার সৎ, যোগ্য ও উন্নয়নে আন্তরিক প্রার্থীকেই ভোটাররা নির্বাচিত করবেন বলে জানিয়েছেন।
খাসদবির এলাকার বাসিন্দা ইউসেফ-বাংলাদেশ ঘাসিটুলা স্কুলের শিক্ষিকা শাহিদা জামান বলেন, ‘যে কাউন্সিলর পদপ্রার্থী ওয়ার্ডের সমস্যা সমাধান ও উন্নয়নে যোগ্য, দক্ষ ও সক্ষম, তাঁকেই ভোট দেব।’