ভোটারদের 'টাকা বিতরণের' সময় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানা এলাকার নয়াটোলা ৪০ ঘর বস্তিতে গতকাল রোববার মধ্যরাতে মো. মাসুদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ভোটারদের মধ্যে ‘টাকা বিতরণের’ সময় তাঁকে আটক করা হয়। তাঁর কাছে ১৫ হাজার টাকা পাওয়া গেছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের ভাষ্য, মাসুদ ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আমির হোসেনের সমর্থক। শেখ আমির হোসেন বিএনপি সমর্থিত। তার পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের মধ্যে ‘টাকা বিতরণ’ করছিলেন মাসুদ। তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে।