ভোটারের আকাল ও বোমাতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত চট্টগ্রাম নগরের বন্দর-১১ সংসদীয় আসনের বন্দর ঢেবারপাড় আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, কেন্দ্রের সাতটি বুথই খালি পড়ে আছে। শুধু একজন পোলিং এজেন্ট সেখানে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
বিষয়টি নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. জাফর উল্লাহ।
বোমাতঙ্ক: বেলা ১১টায় নগরের বক্সিরহাট আনসার ক্লাব কেন্দ্রের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে গেলে তাঁর আসন শূন্য পাওয়া যায়। কর্মরত পুলিশ কর্মকর্তা তাঁকে খুঁজে আনার কথা বলে অপেক্ষা করতে বলেন। এর পরই প্রিসাইডিং কর্মকর্তা বেলাল হোসেন কক্ষ থেকে বেরিয়ে জানান, গত শনিবার রাতেও একই কেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। বোমা আতঙ্কে তিনি তাঁর আসন থেকে সরে কক্ষের এক কোণে অবস্থান নেন।