ভোটে অনিয়ম-সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আজকের নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়ম ও সহিংসতার খবর পাওয়া গেছে। আমাদের আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছে এসব চিত্র।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তারা জাল ভোট দেওয়ার কাজে অংশ নেন। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে তোলা। 

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

 
বাংলা বাজার গার্লস স্কুলের এক নম্বর কক্ষে পোলিং অফিসার নিজেই দরজা বন্ধ করে মাছ মার্কায় সিল মারেন। 

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কবি কাজী নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা


কবি কাজী নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে আজ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ঢিল ছুড়ছেন একজন।

ছবি: হাসান রাজা
ছবি: হাসান রাজা

কবি কাজী নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম


দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির পর খিলগাঁও মডেল বিশ্ববদ্যিলয় কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। অরক্ষিত অবস্থায় ব্যালট বাক্সগুলো বাইরে ফেলা রাখা হয় তখন। ছবিটি বেলা দুইটার দিকে তোলা। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম


ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, প্রতিটি কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে। বেলা ১১টার আগে রাজধানীর শাজাহানপুর এলাকায় নিজের বাসার সামনে তিনি সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। 

ছবি: জাহিদুল করিম।
ছবি: জাহিদুল করিম।

নাজিরাবাদ ভোটকেন্দ্রে সাংবাদিকদের ঢুকতেই দেওয়া হয়নি। এ নিয়ে নিরাপত্তাকর্মী ও অন্যরা সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। 

ছবি: সাইফুল হোসেন
ছবি: সাইফুল হোসেন

কবি নজরুল কলেজে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক ইন্দ্রজিৎ ঘোষ আহত হন। 

ছবি: পাপ্পু ভট্টাচার্য
ছবি: পাপ্পু ভট্টাচার্য

ভোট দিতে বাধা পাওয়ায় অনেকটাই ভোটার শূন্য ছিল নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি। অনেক ভোটারকে বলে দেওয়া হয় ‘তাঁদের ভোট হয়ে গেছে’। ভেতরে ঢুকে এই ছবি তোলার পর প্রথম আলোর প্রতিবেদক ও ফটো সাংবাদিককে লাঞ্ছনার মুখে পড়তে হয়। 

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম


ভোট দিতে না পারার অভিযোগে সুরিটোলা মডেল প্রাথমিক স্কুল কেন্দ্রে স্থানীয় ভোটারেরা বিক্ষোভ করেন। একই সঙ্গে ব্যালট বাক্স ও কেন্দ্রে ভাঙচুর করা হয়। 

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

ভোট দিতে না পারার অভিযোগে সুরিটোলা মডেল প্রাথমিক স্কুল কেন্দ্রে স্থানীয় ভোটারেরা বিক্ষোভ করেন। একই সঙ্গে ব্যালট বাক্স ও কেন্দ্রে ভাঙচুর করা হয়। 

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম


পুরান ঢাকায় কবি নজরুল কলেজ ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়া চলছে। ছবিটি আজ বেলা একটার দিকে তোলা। 

ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম


চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দীনের পক্ষে হাতি প্রতীকের পরিচয়পত্রধারী কিছু যুবক ব্যালটে সিল মারেন। ছবিটি ১২টা ১০ মিনিটে নগরের মুরাদপুর এলাকার সরকারি দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। 

ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ১নং দক্ষিণ পাহাতলি ওয়ার্ডের বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রটির বাইরে লাঠি নিয়ে অপেক্ষা করে একদল যুবক। 

ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

 
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছবি তুলতে গেলে ফটো সাংবাদিকের ক্যামেরা ভেঙে দেওয়া হয়।