ভোটের আগের দিন প্রার্থিতা বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগের দিন গত মঙ্গলবার বিএনপি-সমর্থিত (জেলা বিএনপির সহসভাপতি) চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ইসলাম মিয়ার প্রার্থিতা বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা গোপাল চন্দ্র দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ জানুয়ারি উপজেলা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি আপিল করলে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন। এরপর তিনি ২৯ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত ৩ ফেব্রুয়ারি তাঁর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত ফরিদ হাসান।