ভোটের আমেজ ছাপিয়ে নীরবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ষষ্ঠ ধাপে কলাকান্দা ও গজরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেখানে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম। আমেজও নেই।
গজরা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির বলেন, ‘বিএনপির কেউ হেনো চেয়ারম্যান প্রার্থী অয় নাই। স্বতন্ত্র প্রার্থীও নাই। এলিগা আওয়ামী লীগের প্রার্থী ভোটের আগেই চেয়ারম্যান অইয়া গেছে। এহন বাহি মেম্বার ভোট। হেগো ভোট নিয়া আমাগো আগ্রহ নাই।’
কলাকান্দা ইউপির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মামুন বলেন, ‘চেয়ারম্যান পদ হচ্ছে আসল। সেই পদে ভোট না হলে বাকি পদের গুরুত্ব থাকে না। এ জন্য এবার ভোটও দেব না।’ গজরা ইউপির ১ ও ৩ এবং কলাকান্দা ইউপির ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের চারজন প্রার্থী বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না জেনে ভোটাররা আশাহত। ভোট নিয়ে তাঁদের আগ্রহ নেই। দুই ইউপিতে ভোটের আমেজ পানসে হয়ে গেছে।