ভোটের চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের কারণে জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকায় চা বিক্রি বেড়ে গেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পৗর এলাকার অলিগলিতে চায়ের দোকান খোলা থাকছে। এসব দোকানে দুই ধরনের চা বিক্রি হচ্ছে। একটি সাধারণ চা, অন্যটি ‘ভোটের চা’। এলাকায় এখন ভোটের চা বেশি বিক্রি হচ্ছে। এই চায়ের দাম তিন টাকা। অথচ নির্বাচনের তফসিল ঘোষণার আগে লাল রঙয়ের চায়ের দাম ছিল দুই টাকা।পৌর এলাকার চায়ের দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা নির্বাচনের আগে দোকানগুলোতে চা তেমন বিক্রি হতো না। নির্বাচনের তফসিল ঘোষণার পর চা বিক্রি বেড়েছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়পত্র দাখিলের পর চা বিক্রি আরও বেড়ে গেছে। প্রার্থীরা দিনের চেয়ে রাতে বেশি গণসংযোগ করছেন। তাই দোকানিরাও গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখছেন।নাম প্রকাশে অনিচ্ছুক রেলগেট এলাকার চায়ের এক দোকানদার জানান, ‘দুধ চায়ের দাম চার টাকা; আর লাল চায়ের দাম তিন টাকা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আমাকে বলেছেন, তাঁদের লোকজনকে লাল চা ছাড়া দেওয়া যাবে না। এতে ভোটারদের চা-আপ্যায়নে প্রার্থীদের প্রতি কাপে এক টাকা সাশ্রয় হচ্ছে।’এক কাউন্সিলর প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘আমার নিজেরও চা খাওয়ার অভ্যাস আছে। দোকানে চা খেতে গেলে সেখানে অনেক লোক থাকে। ভোটারদের ছেড়ে আমি একা চা খেতে পারি না।’