ভোটের প্রস্তুতি সম্পন্ন ৬২ কেন্দ্র গুরুত্বপূর্ণ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রার্থী ও তাঁদের পক্ষে প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। আগামীকাল শনিবার ভোট গ্রহণ।ভোটার নয় এমন বহিরাগত লোকদের সিটি করপোরেশন এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এবারের নির্বাচনে ১২৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৬২টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা এজহারুল হক প্রথম আলোকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। দফায় দফায় বৈঠক করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।সহকারী রিটানিং কর্মকর্তা রাশেদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন দেখতে পেয়েই তাৎক্ষণিকভাবে কমিশন উদ্যোগ গ্রহণ করছে।