ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম চট্টগ্রামে নেওয়া হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল রোববার সর্বশেষ ঢাকা থেকে ভোটের ব্যালট পেপার পৌঁছায়। ভোটের আগের দিন ১৬ জুন ব্যালট পেপার প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে। কমিশন সূত্রে জানা গেছে, ৫০ লাখ ৬৬ হাজারের কিছু বেশি ব্যালট পেপার গতকাল সকাল ছয়টায় ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছায়। নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়ামে এগুলো রাখা হয়েছে। এর মধ্যে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর—এ তিনটি পদের ব্যালট রয়েছে।