ভোটের সরঞ্জাম আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে আজ শনিবার নির্বাচনের বিভিন্ন সরঞ্জাম চট্টগ্রামে এসে পৌঁছাবে। এর মধ্যে ব্যালট পেপার থেকে শুরু করে অন্যান্য সরঞ্জামও রয়েছে। নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে এসব সরঞ্জাম রাখা হবে। এ কারণে গতকাল শুক্রবার থেকে জিমনেসিয়াম এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। 
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, ব্যালট পেপার ছাড়াও স্ট্যাম্প প্যাড, মার্কি সিল, ব্রাশ সিল, অমোচনীয় কালিসহ ১২ ধরনের সরঞ্জাম আসছে। ভোটের সরঞ্জাম আনার জন্য একজন নির্বাচন কর্মকর্তা এবং দুজন ম্যাজিস্ট্রেট ঢাকায় গেছেন। তাঁদের সঙ্গে পুলিশ রয়েছে। শনিবার সকালের মধ্যেই সরঞ্জাম পৌঁছাবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে নির্বাচনের সরঞ্জাম প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের ডেকে তাঁদের হাতে তুলে দেয়া হবে। ২৭ এপ্রিল সকাল থেকে স্টেডিয়াম এলাকা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ স্টেডিয়াম এলাকায় থাকা অফিসসহ সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।