ভোমরা বন্দর অচল চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙায় ট্রাকচালকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে সাতক্ষীরার ভোমরা বন্দর। চার দিন ধরে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি একপ্রকার বন্ধ রয়েছে। বন্দরের উভয় প্রান্তে পণ্যভর্তি কয়েক শ ট্রাক আটকা পড়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বন্দরের যানজট নিরসনের সময় ভোমরা ক্যাম্পের এক বিডিআর সদস্যের হাতে ভারতীয় ট্রাকচালক সিরাজুল সাঁপুই আহত হন। এ ঘটনার প্রতিবাদে ভারতীয় ট্রাকচালকেরা শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ভোমরা বন্দরের রাস্তার ওপর অবস্থান ধর্মঘট করেন। শনিবার সকাল আটটার দিকে ঘোজাডাঙায় মাইকিং করে ভারতের কয়েক শ ট্রাকচালক অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কান্তি দত্ত ভারতীয় ট্রাকচালকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকার কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিরসনে চেষ্টা করা হচ্ছে।