প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কমে গেছে। প্রতিদিন ভারত থেকে ২৫০-৩০০ পণ্যবোঝাই ট্রাক এলেও গতকাল বৃহস্পতিবার এসেছে মাত্র ৪০টি। অপরদিকে বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করেছে ৩০টি ট্রাক। ভোমরা সীমান্তের ওপারে ভারতের বশিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা-বশিরহাট সড়ক অবরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।জানতে চাইলে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কান্তি দত্ত মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঘোজাডাঙ্গা-বশিরহাট সড়কের চৌরঙ্গী মোড়ে গত বুধবার ট্রাকের চাপায় রতিকান্ত দাস (৬০) নামের একজন ভ্যানচালক মারা যান। এ ঘটনার প্রতিবাদে ইন্টেডিয়া নাগরিক কমিটি ও মহিলা সমিতি গতকাল সকাল থেকে ওই সড়ক অবরোধ করে রাখে।