ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারপাস পদ্ধতি নিয়ে ভারতের ঘোজাডাঙা কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে দ্বন্দ্বের কারণে সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ বুধবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।
ভোমরা স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (শুল্ক) শরীফ মো. আল আমিন বলেন, ভারতের কাস্টমস বিভাগ গতকাল মঙ্গলবার থেকে কারপাস পদ্ধতি চালু করতে ঘোজাডাঙা বন্দরের কাস্টমসের সহকারী কমিশনার বিমল কুমার মণ্ডলকে চিঠি দেয়। কিন্তু ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এতে আপত্তি জানায়। এ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় গতকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ভারতের ঘোজাডাঙা সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কান্তিলাল দত্ত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘোজাডাঙায় আমদানি-রপ্তানি নিয়ে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এ কারণে কারপাস পদ্ধতি চালু করলে আমদানি-রপ্তানি ব্যাহত হবে। এ জন্য তাঁরা কলকাতা কাস্টমসের কমিশনার এন কে শরেণকে এই পদ্ধতি বাতিলের জন্য আবেদন জানিয়েছে।