ভোমরা সীমান্তে আটক ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে দুই পাচারকারীসহ ২২ জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার ভোরে বিজিবির ভোমরা সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলরত সদস্যরা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।আটক ব্যক্তিদের বাড়ি সাতক্ষীরা, গোপালগঞ্জ, কুমিল্লা ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে। আটক হওয়া কক্সবাজারের বেলুয়া এলাকার জাকারিয়া মেসবাহ জানান, ভারতে চাকরি দেওয়ার নাম করে ভোমরা এলাকার মাসুম হোসেন ও মো. বাবলু তাঁদের কাছ থেকে মাথাপিছু ১২-১৫ হাজার টাকা নিয়ে রোববার সাতক্ষীরায় নিয়ে আসেন। গতকাল ভোরে তাঁদের ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় বিজিবি তাঁদের আটক করে। আটক ওই ২২ জনের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। ভোমরা এলাকার মাসুম হোসেন ও মো. বাবলু দাবি করেন, তাঁরা মানুষ পাচারকারী নন। ওই ব্যক্তিরা রাতযাপন করার জন্য রোববার তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পরে তাঁদের ভারতে পাঠানোর জন্য মাথাপিছু ৫০০ টাকা করে চুক্তি হয়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহামঞ্চদ ইব্রাহিম জানান, মাসুম হোসেন ও বাবলুর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অন্যদের নামে অবৈধভাবে ভারতে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।