ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি এক সপ্তাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আজ সোমবার থেকে এক সপ্তাহ আমদানি-রপ্তানি বন্ধ থাকছে। ঘোজাডাঙ্গা সিঅ্যাডএফ এজেন্ট কর্মচারী কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়েও এক সপ্তাহ পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
ভোমরা স্থলবন্দর কাস্টমসের সহকারী পরিচালক শরীফ আল আমিন বলেন, আমদানি-রপ্তানি না হলেও ভোমরা কাস্টমস কার্যালয় খোলা থাকবে। মানুষ পাসপোর্টে ভারতে যাতায়াত করতে পারবে।