ভোমরায় ১০ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গতকাল সোমবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে একই পরিবারের ১০ রোহিঙ্গা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়ানমারের মন্ডু থানার বালিবাগান গ্রামের মোহামঞ্চদ আলী (৫০), তাঁর স্ত্রী লায়লা বেগম (৪০), তাঁদের মেয়ে দিলারা বেগম (২২), রোজিনা খাতুন (১৫), রেজিনা আক্তার (৪) ও রুবিনা আক্তার (৩), ছেলে ফয়েজ নূর (১৭), রহিম মিয়া (১৪), মোহামঞ্চদ হোসেন (১২) ও জহুর আলী (৭)।সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, স্থানীয় একটি পাচারকারী চক্রের মাধ্যমে ওই ১০ জনকে রোববার রাতে ভোমরা সীমান্তে আনা হয়। গতকাল ভোরে তাঁদের ভারতে পাঠানোর সময় পথে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ভারতে যাওয়ার জন্য তাঁরা চট্টগ্রাম থেকে এখানে আসেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ জানান, এ ঘটনায় ভোমরা বিজিবি ক্যাম্পের হাবিলদার ইকবাল কবীর একটি মামলা করেছেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।