প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে প্রতিদিন ভোরে ব্যায়াম করেন ‘ভোরের সাথি’ নামের একটি সংগঠনের সদস্যরা। গতকাল শুক্রবার সংগঠনটির সদস্যরা ওই মাঠে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন। এ উপলক্ষে অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সভাপতিত্ব করেন। এতে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিন, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, সংগঠনের সদস্য ফজলে ইমাম, আজিজুল হক, মোশারফ হোসেন, মাসুদ আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন। মেয়র মির্জা ফয়সল বলেন, শিগগিরই মাঠের চারপাশে দেয়াল নির্মাণের কাজ শেষ করা হবে। এতে মাঠটির রক্ষণাবেক্ষণ করা সহজ হবে।