ভোলা খাল খননের দাবিতে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা খাল খনন ও বাংলা স্কুলের পুকুর দখলমুক্ত করার দাবিতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নাগরিক কমিটি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, ভোলা খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় শীত মৌসুমে ১৫ হাজার হেক্টর জমিতে কৃষক বোরো আবাদ করতে পারছেন না। এ ছাড়া বাংলা স্কুলের পুকুরে প্রতিদিন শত শত লোক গোসল করে। কিন্তু আশপাশের প্রভাবশালীরা পুকুরটির আংশিক দখল করেছেন। পুকুরটি দখলমুক্ত না করলে এটিও ভরাট হয়ে যাবে।