ভোলা শহররক্ষা বাঁধে ব্লক ফেলার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা শহররক্ষা বাঁঁধে ব্লক ফেলার দাবি জানানো হয়েছে। এই দাবিতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এ সময় তাঁরা জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন।বাংলাদেশ কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি মো. সাদেকের আহ্বানে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভোলা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টির ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, ১৯৯৬-৯৭ সালে ভোলা শহররক্ষা বাঁধের দুই কিলোমিটারে ব্লক ফেলা হয়। কিন্তু মুন্সিবাড়ির দরজা ও জমাদ্দারবাড়ি এলাকায় ব্লক ফেলা হয়নি। তাই ওই দুটি এলাকায় ভাঙনে কয়েক হাজার মানুষের ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে মেঘনা নদী শহরের দিকে চলে এসেছে। এ বছর ভাঙন তীব্র আকার ধারণ করায় শহরের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।