ভোলা স্বার্থরক্ষা সামাজিক সংগঠনের পাঁচটি অভিযোগ
ভোলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে মহিলা সদস্যের অনুপস্থিতি, কর আদায় না করা, বিদ্যালয়গুলোয় শিক্ষকের অনুপস্থিতি, জাটকা-রেণু-পোনা ধরা, জেলেদের তালিকা প্রণয়নসহ বেকার জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।গতকাল রোববার সকাল ১০টায় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা স্বার্থরক্ষা সামাজিক সংগঠনের ত্রৈমাসিক সভায় ্বক্তারা এসব অভিযোগ করেন। বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট এ সভার আয়োজন করে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মো. হারুন অর রশিদ মোল্লা, লাইজু বেগম, এম এ জলিল, মো. শাহাবুদ্দি, লিটু দে, জাকির হোসেন, রুমা আক্তার, তাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ভোলার প্রতিটি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দায়িত্ব মহিলা সদস্যদের দেওয়া হলেও তাঁরা কোনো দায়িত্ব পালন করছেন না; এর পরিবর্তে দায়িত্ব পালন করছেন তাঁদের স্বামীরা।