ভোলা-৩ আসনের ভোট ২৪ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। সিইসি বলেন, ২৪ এপ্রিল কোনো পরীক্ষা নেই। এ জন্য ওই দিন ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।