ভোলা-৩ নির্বাচনে বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোলা-৩ নির্বাচনী এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সভায় আওয়ামী লীগ হামলা করছে। নির্দিষ্ট সময়ের আগেই ক্ষমতাসীনেরা প্রচার চালাচ্ছে। তিনি প্রতিপক্ষ দলের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। নজরুল ইসলাম খান আরও বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের ঘরছাড়া করা হচ্ছে। এসব বিষয়ে ইতিমধ্যে সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি নির্বাচন কমিশনে। অভিযোগগুলোর বিষয়ে কমিশন কী ব্যবস্থা নিয়েছে, তা জানতেই আমরা এসেছি।’প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ও অন্য দুই কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বিএনপির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাজিমউদ্দিন আলম।২৪ এপ্রিল অনুষ্ঠেয় ওই নির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ ও আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী।