ভোলাকে ভাঙনমুক্ত করার অঙ্গীকার উপমন্ত্রী জ্যাকবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকার মর্যাদা এবং ভোলাকে ভাঙনের হাত থেকে রক্ষার চেষ্টা করব। সকলের সহযোগিতা নিয়ে স্বপ্নের ভোলা গড়তে চাই।’
গতকাল বৃহস্পতিবার নির্বাচনী এলাকা ভোলার চরফ্যাশন সদর রোডে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এ কথা বলেন। চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল ইসলাম।
নিজ সংসদীয় আসনে বিগত পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, সবার সহযোতাি নিয়েই তিনি স্বপ্নের ভোলা গড়তে চান।
উপমন্ত্রী হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম আগমন উপলক্ষে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ভোলা সদর রোড থেকে চরফ্যাশন আইচা পর্যন্ত শতাধিক তোরণ নির্মাণ করে। সহস্রাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাস শোভাযাত্রা সহকারে ভোলা খেয়াঘাট থেকে উপমন্ত্রীকে বরণ করে।