ভোলাকে রক্ষা ও গ্যাসের দাবি না মানলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙন থেকে ভোলাকে রক্ষা ও গ্যাসের সংযোগ দেওয়ার দাবিতে বোরহানউদ্দীন উপজেলার দুই কিলোমিটার এলাকায় গতকাল সোমবার মানববন্ধন করা হয়েছে। ভোলা স্বার্থরক্ষা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এ দাবি না মানলে বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছে ভোলাবাসী।‘মেঘনা পাড়ে ব্লক চাই, ঘরে ঘরে গ্যাস চাই’—এ স্লোগানকে সামনে রেখে গতকাল দুপুর ১২টায় বোরহানউদ্দীন উপজেলা শহর থেকে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন করা হয়। এতে নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটি, ছাত্র ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সমাবেশ হয়।সমাবেশে ভোলা স্বার্থরক্ষা কমিটির অঙ্গ বোরহানউদ্দীন উন্নয়ন ফোরামের আহ্বায়ক শিমুল চৌধুরী সভাপতিত্ব করেন।