ভোলাগঞ্জে হামলায় কাস্টমস পরিদর্শকসহ দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কাস্টমস স্টেশনের পরিদর্শকসহ দুজন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকার একটি চক্র পাথরের দর নামার অজুহাত তুলে সুনামগঞ্জের ছাতক কাস্টমস কার্যালয়ের অধীন ভোলাগঞ্জ কাস্টমস স্টেশন দিয়ে ভারত থেকে পাথর আমদানির বিরুদ্ধে অবস্থান নেয়। গতকাল সকালে কাস্টমস পরিদর্শক আবদুল হালিম কাস্টমসের একজন সিপাহিকে সঙ্গে নিয়ে জিরো পয়েন্টে যান। এ সময় একটি পাথর সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মচারী পরিচয় দিয়ে পাঁচ-ছয়জন লোক পরিদর্শক আবদুল হালিম ও সিপাহি সাইফুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ওই দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।