ভোলাগঞ্জে ৩৩ 'বোমা মেশিন' ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় গত দুই দিনে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩৩টি ‘বোমা মেশিন’ ধ্বংস করেছে।
উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গতকাল রোববার পাথর কোয়ারি এলাকা অভিযান চালায়। এ সময় ১৯টি অবৈধ বোমা মেশিন ধ্বংস করা হয়। এর আগে গত শনিবারের অভিযানে ১৪টি বোমা মেশিন ধ্বংস করা হয়।
টাস্কফোর্স সূত্র জানায়, পাথর কোয়ারি এলাকার প্রায় ৩০ থেকে ৪০ ফুট মাটির নিচ পর্যন্ত খুঁড়ে পাথর উত্তোলন করায় ভূগর্ভস্থ পরিবেশের ক্ষতির আশঙ্কায় উচ্চ আদালত ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ করেন।
উচ্চ আদালতের নির্দেশনা কার্যকর করতে উপজেলা প্রশাসনের মাধ্যমে গঠন করা হয়েছে টাস্কফোর্স। অভিযানকালে পাথর কোয়ারি এলাকায় ‘বোমা মেশিন’বিরোধী বিশেষ প্রচারণাও চালানো হয়েছে।
কোম্পানীগঞ্জের ইউএনও মোহাম্মদ রোকন উদ্দিন জানান, টাস্কফোর্সের এ অভিযান চালানোর আগে গত মঙ্গলবার থেকে প্রচারণা শুরু করা হয়।