ভোলায় আঞ্চলিক ইজতেমা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলার কমরউদ্দিন এলাকায় আজ বৃহস্পতিবার তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা শুরু হচ্ছে। ইজতেমা উপলক্ষে মাঠের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইজতেমার আয়োজক কমিটি।
আয়োজক কমিটির মুরব্বি তৈয়বুর রহমান বলেন, এ বছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় ৩২ জেলা অংশ নিতে পারবে না। ওই ৩২ জেলার মধ্যে ভোলাও রয়েছে। তাই ভোলায় বৃহস্পতিবার আঞ্চলিক ইজতেমা শুরু হয়ে ৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তিনি বলেন, শহরতলির কমরউদ্দিন এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কের পাশে প্রায় ১২০ একর জমিতে ইজতেমার মাঠ প্রস্তুত করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ইজতেমার মাঠ ঘুরে দেখা যায়, ইতিমধ্যে মুসল্লিরা মাঠে অবস্থান নিয়েছেন।