ভোলায় আট ট্রলারে ডাকাতি, ১৬ জেলে অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সর্বদক্ষিণে মেঘনার সাগর মোহনায় তিন চরের মাথা রাক্ষুসি নামক জলসীমানা থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আটটি ট্রলার দস্যুদের কবলে পড়েছে। দস্যুরা দুটি ট্রলার, ১৬ জেলে অপহরণসহ ৭০ লাখ টাকার মালামাল লুট করেছে। বাকি ৬০ জেলেকে পিটিয়ে জখম করেছে। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
দস্যুর কবল থেকে ফিরে আসা জেলেদের ভাষ্যমতে, সাগর মোহনায় জালে ইলিশ বেশি পড়ায় জেলেরা ভিড় করছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে চরফ্যাশন উপজেলার ঢালচরের ওই জলসীমানায় আটটি ট্রলার দস্যুর কবলে পড়ে।