ভোলায় আন্ডারগ্রাউন্ড কেবেল বিদ্যুৎ সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-পটুয়াখালী ৩৩ কেভি ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্কারকাজে সাবমেরিন কেবেলর পরিবর্তে আন্ডারগ্রাউন্ড কেব্ল স্থাপন 
করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো)। একই কেব্ল ভোলা-বরিশাল ৩৩ কেভি লাইনে স্থাপন করা হচ্ছে।
আন্ডারগ্রাউন্ড কেব্ল দিয়ে ভোলায় আপাতত বিদ্যুৎ সরবরাহ করা গেছে। কিন্তু ওই কেব্ল যেকোনো মুহূর্তে বিকল হয়ে বিদ্যুৎ সরবরাহ
বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ কর্মকর্তারা। আন্ডারগ্রাউন্ড কেব্ল ব্যবহারের ফলে ইতিমধ্যে ভোলায় ভোল্টেজের
তারতম্য দেখা দিয়েছে।
১০ আগস্ট ঈদের পর দিন ভোলার বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরের কয়েল ফেটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে
অন্ধকারে ঢেকে যায় পুরো ভোলা। এরপর আন্ডারগ্রাউন্ড কেব্ল দিয়ে ভোলা-পটুয়াখালীর ত্রুটিপূর্ণ সাত কিলোমিটার অংশ সংস্কার করে
ওজোপাডিকো। ১৩ আগস্ট রাত ১১টায় ভোলায় আংশিকভাবে বিদ্যুৎ আসে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা পিডিবির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাবমেরিন কেব্ল পুরু রাবারের
মোড়কে তৈরি টেকসই মজবুত, যা উত্তাল নদীর পানির সঙ্গে মানিয়ে চলতে পারে। আর আন্ডারগ্রাউন্ড কেবেলর মোড়ক কম পুরু
রাবারের তৈরি, যা নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের উপযোগী নয়। অস্থায়ী ওই কেবেল বারবার ত্রুটি দেখা দেবে; তা কয়
দিন টিকবে কেউ বলতে পারে না। যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সঞ্চালন দুটি লাইন বিকল হয়ে ভোলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে
পারে।
ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আযাদ বলেন, ‘এখানে সাবমেরিন কেব্ল আর আন্ডারগ্রাউন্ড কেব্ল বলে কিছু
নেই। এখন দ্রুত বিদ্যুৎ সরবরাহ করাই মুখ্য বিষয়।’