ভোলায় ট্রলার ডুবে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ইলিশা-তেঁতুলিয়া নদীর মোহনায় লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে এহজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। 
নিহত যাত্রীর নাম ইউসুফ আলী (৬৫)। তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলায়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলীর ভাষ্য, ডুবে যাওয়া ট্রলারটিতে ৭৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে একজন ছাড়া বাকি যাত্রীদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া প্রায় অর্ধশত যাত্রী ভোলার সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
ডুবে যাওয়া ট্রলারটি আজ বুধবার সকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া যাত্রী ও পুলিশের ভাষ্য, গতকাল সকালে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীঘাট থেকে ৭৬ জন যাত্রী নিয়ে বরিশালের চরমোনাই পীরের মাহফিলের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। রাত পৌনে আটটার দিকে ভোলায় ইলিশা-তেঁতুলিয়া নদীর মোহনায় বিপরীত থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ইমার ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।