ভোলায় ন্যাপ নেতার স্মরণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, ন্যাপের নেতা অপরেশ মিশ্র হারুনের শোক ও স্মরণসভা পালন করছে ভোলা জেলার নাগরিক সমাজ।

গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ভোলা পৌর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ন্যাপ নেতার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।

ভোলা জেলা নাগরিক কমিটির আয়োজনে আইনজীবী মো. শাজাহানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের ওরফে মজনু মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম, গল্পকার কাজল কৈশিক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. নুর নবী, আইনজীবী কিরণ তালুকদার প্রমুখ।