ভোলায় পানিবন্দী মানুষের দুর্ভোগের জন্য পাউবোদায়ী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ভোলা সদর উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলার পানিবন্দী মানুষকে দেখতে গিয়ে বলেন, মানুষের এই দুর্ভোগের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড দায়ী। তাদের গাফিলতি আর মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে ভোলার লাখ লাখ মানুষকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত সোম ও গতকাল মঙ্গলবার জোয়ারের কারণে দুর্গত মানুষকে দেখতে গিয়ে তোফায়েল আহমেদ শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।