ভোলায় পুকুর দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা শহরের প্রাচীন শ্যামাচারণ পুকুর দখলমুক্ত ও পুনর্খননের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। ভোলা নাগরিক কমিটির আয়োজনে গতকাল রোববার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
শহরের বাংলা স্কুল সড়কে সকাল ১১টায় আধা ঘণ্টা স্থায়ী মানববন্ধনটি হয়। পরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মোবাশ্বির উল্লাহ চৌধুরী, এসএম বাহাউদ্দিন, বিলকিস জাহান, মনিরুল ইসলাম প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ মিয়ার মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানসহ স্থানীয় প্রভাবশালীরা ইট-বালি ফেলে পুকুরটি দখল করে ফেলছে।