ভোলায় মাছের উৎপাদন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বাড়ছে। তবে জলদস্যুর উৎপাত বন্ধ, অবৈধ জাল কেনাবেচা, জাটকা, রেণু নিধন বন্ধসহ জেলে ও মৎস্যচাষিদের সমস্যা দূর করলে মাছের উৎপাদন বর্তমানের চেয়ে তিন-চার গুণ বাড়ানো সম্ভব। গতকাল মঙ্গলবার শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষে সাত দিনব্যাপী নানা অনুষ্ঠান উপলক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জেলা মৎস্য কর্মকর্তা তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, ভোলায় ২০০৯ সালে ৮৭ হাজার ৯৫৫ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। ২০১০ সালে ১ লাখ ৬ হাজার ৩৩০ মেট্রিক টন, ২০১১ সালে ১ লাখ ১৭ হাজার ৯৫৫ মেট্রিক টন ও ২০১২ সালে ১ লাখ ৩২ হাজার ১৪৫ মেট্রিক টন, ২০১৪ সালে ১ লাখ ৩২ হাজার ২৬৫ মেট্রিক টন, ২০১৫ সালে ১ লাখ ৪১ হাজার ২১৭ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে।