ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলায় গতকাল শনিবার বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক আবদুল জলিল (৩৫) ও সামনে বসা যাত্রী নুরুন্নবী (৪০)। তাঁরা দুজনই চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মাহবুবুর রহমান জানান, গতকালই ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি চট্টগ্রামের উদ্দেশে চরফ্যাশন শহর থেকে যাত্রা করে। সকাল সাড়ে ছয়টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের ব্যাপারীর দোকান এলাকায় হেলেপড়া একটি গাছকে পাশ কাটানোর সময় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আবদুল জলিল ও নুরুন্নবী প্রাণ হারান। এ সময় মাইক্রোবাসের অপর ছয় যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনকে ভোলা সদর হাসপাতাল ও বাকি তিনজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের যাত্রীরা নিরাপদে রয়েছেন।