ভোলার গৃহবধূ মানসিকভাবে বিপর্যস্ত
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের শারীরিক ও যৌন নির্যাতনের শিকার গৃহবধূর স্বামীর বাড়ি ফিরছেন না। মামলা তুলে নিতে ওই গৃহবধূকে হুমকি দিচ্ছে জসিম মোল্লার পরিবার ও গ্রামের একটি পক্ষ। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা গৃহবধূকে অভয় দেওয়ার কথা বললেও আসামিদের গ্রেপ্তারে কার্যকর চেষ্টা নেই।
মামলার পর থেকে গৃহবধূর স্বামী বাড়িতে আসছেন না। যে পানের বরজে কাজ করেন, সেই মালিকের বাড়িতে থাকছেন তিনি। পারিবারিক ও পুলিশের সূত্র জানিয়েছে, গ্রামে এলে মামলা তুলে নিতে চাপ দেবে বলে তিনি আসছেন না।
সংখ্যালঘু পরিবারের ওই গৃহবধূ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, জসিমের মা-বোন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এক লাখ টাকার বিনিময়ে মামলা তুলে নিতে বলেছেন। মামলা তুলে না নিলে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।
গৃহবধূ ও গ্রামবাসীর অভিযোগ, শুধু জসিম মোল্লার পরিবার থেকে হুমকি আসছে, তা নয়। চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান ও দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন হাওলাদার হিন্দু সম্প্রদায়ের নেতাদের দিয়ে গৃহবধূকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন।
তবে নাজিমউদ্দিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আমি মামলা তুলে নিতে চাপ দিইনি। শুধু মীমাংসার জন্য গণ্যমান্য হিন্দু নেতাদের বলেছি।’
জানা গেছে, ইতিমধ্যে গ্রামের দুই সম্প্রদায়ের কিছু মানুষ গৃহবধূকে মামলা তুলে নিতে বলেছেন। এসব চাপ, জসিম মোল্লার পরিবারের সদস্যদের হুমকি ও স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূ মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছেন।
মামলার তদন্তকারী কর্মর্কতা মো. আশ্রাফ আলী বলেন, ‘আমরা ভোলাসহ বিভিন্ন এলাকায় সোর্স নিয়োগ করে আসামি ধরার জন্য অভিযান চালাচ্ছি। আর গৃহবধূর নিরাপত্তার জন্য বাড়ির আশপাশে সার্বক্ষণিক পুলিশের নজরদারির ব্যবস্থা করা হয়েছে।’
ওই গৃহবধূর অন্য শরিকের জমি কিনে বছর দেড়েক আগে নতুন বাড়ি করেছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারেস মোল্লার ছেলে ও চরপাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ভাই বিএনপির কর্মী জসিম মোল্লা। জসিম তখন থেকেই নানাভাবে নির্যাতন করছেন ওই গৃহবধূকে। প্রতিবাদ করলেই মারধর করেন। ১৩ সেপ্টেম্বর সকালে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এরপর ওই গৃহবধূ থানায় মামলা করেন। �6��ԏ`r� রংপুর ৫ ও ৬ আসন ছাড়া অন্য চারটিতে মহাজোটের প্রার্থীরা নির্বাচন করবেন।
সূত্র জানায়, পাবনা-২ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সম্পর্কে স্থানীয় নেতারা বলেন, উনি ভালো মানুষ। এলাকায় ভালো কাজ করেছেন। কিন্তু বয়সের কারণে তিনি জনগণের সঙ্গে খুব একটা সম্পর্ক রাখতে পারছেন না। পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন সম্পর্কে তাঁর নির্বাচনী এলাকার নেতারা বলেন, তিনি দল ও জনগণকে নিয়ে কাজ করেন না। কুমিল্লা-৪ আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফা সম্পর্কে বলা হয়, তাঁর বয়স হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারেন না। কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী সম্পর্কে একজন অভিযোগ করেন, তিনি একটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ১৪৪ ধারা দিয়ে ভন্ডুল করে দেন।