ভোলার ছয় উপজেলা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক কেবলে ত্রুটি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জেনারেটর বিকল হয়ে যাওয়ায় ভোলার ছয় উপজেলায় দুই দিন ধরে বিদ্যুৎ নেই। এতে জেলার ৯০ হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থার (ওজোপাডিকো) ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, মনপুরা ছাড়া ভোলার বাকি ছয় উপজেলায় ভোলা-বরিশাল ও ভোলা-পটুয়াখালী ৩৩ কেভি লাইন এবং গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওজোপাডিকোর ভোলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ জানান, এক মাস ধরে ভোলা-বরিশাল ও ১৫ দিন ধরে ভোলা-পটুয়াখালী লাইনের কেবলে ত্রুটি দেখা দিয়েছে।